1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে জাল কাগজে এনআইডি করতে গিয়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

টেকনাফে জাল কাগজে এনআইডি করতে গিয়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

টেকনাফ প্রতিনিধি//
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি//

কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির জন্য ভোটার হওয়ার আবেদন করায় নুরুল আজিজ (২২) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্য আবেদন করতে এসে নুরুল আজিজ নিজেকে হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। আবেদনপত্রে তাঁর বাবার নাম মো. রশিদ এবং মায়ের নাম নুর জাহান বেগম উল্লেখ করা হয়। পরিচয়ের প্রমাণ হিসেবে তিনি সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর করা নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং জন্মনিবন্ধনের কাগজপত্র জমা দেন। কাগজপত্রে অসংগতি ও সন্দেহ দেখা দিলে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে তাঁর প্রকৃত বাবার নাম মো. হাফেজ বলে নিশ্চিত হওয়া যায়। এতে জাল কাগজপত্র তৈরি করে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা করার বিষয়টি ধরা পড়ে।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, ‘অন্য একজনকে বাবা পরিচয় দিয়ে নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে ওই যুবক ভোটার হওয়ার আবেদন করেন। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রোহিঙ্গা নাগরিক হতে পারেন।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘সনদ ও জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি রোহিঙ্গা নাগরিক কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park