1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ঘের কর্মচারীর - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ঘের কর্মচারীর

মাসুদ রানা , সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মাসুদ রানা , সাতক্ষীরা:

সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের কেষ্টনগর ব্রিজ সংলগ্ন হাসখালি গ্রামের একটি মৎস্যঘেরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের মোকসেদ গাজীর ছেলে। তিনি ওই মৎস্যঘেরে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, ঘটনার সময় মৎস্যঘেরে ইউনুস আলী ও একজন কর্মচারী কাজ করছিলেন। হঠাৎ করেই ইউনুস বিদ্যুতায়িত হয়ে পড়লে অপর সহযোগী দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর ঘেরের কর্মচারী তাৎক্ষণিকভাবে মৎস্যঘেরের মালিককে বিষয়টি জানান। মালিকপক্ষ বিষয়টি সঙ্গে সঙ্গে পাটকেলঘাটা থানায় অবহিত করে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার জানান, “আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park