1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জনপ্রিয় অভিনেতা ও সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের জন্ম দিন আজ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জনপ্রিয় অভিনেতা ও সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের জন্ম দিন আজ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার।

কখনো হাসি, কখনো কান্না, কখনো বিরহ, কখনো বেদনা ও আনন্দ এবং কখনো প্রতিবাদী, কখনো নিরব নিরবচ্ছিন্ন চরিত্রের প্রতিচ্ছবি, কখনো বা আঞ্চলিক, সারা দেশ ব্যাপী সব রকম চরিত্রের পারদর্শী মন মাতানো বিখ্যাত বহুগুণে গুণান্বিত জনপ্রিয় অভিনেতা এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের আজ ৪ অক্টোবর ২০২৬ ইং শুভ জন্ম দিন। জনপ্রিয় এই অভিনেতা আজ ৬০ বছরে পদার্পণ করলেন।

কয়েক দশকের জনপ্রিয় এই অভিজ্ঞ অভিনেতার জীবন বিচিত্র এক ভিন্ন আঙ্গীকের। অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাট্য অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম আর ধ্যান জ্ঞ্যান আর সাধনাই ছিল তার একমাত্র ভালোবাসা।

শুধু মঞ্চ নাটকের মধ্যে দিয়ে শুরু করলেও তিনি ১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিনয় করেন আলোচিত নাটক “জীবন যেমন ” সমাপ্তি, বিচ্ছুসহ আরও অসংখ্য নাটকে। ২০০০ সালে শ্রাবণ মেঘের দিনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি ব্যাতিক্রম হালদ ও সাপলুডু সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে আলোচনার শীর্ষে চলে আসেন।

শুধু ছোট পর্দাতেই জনপ্রিয় নয় বড় পর্দাতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই বহুগুণী অভিনেতা। এছাড়াও তিনি তার জমজ অভিনয়ের মাধ্যমে ঝন্টু মন্টু সিনেমায় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। অভিনয়ই একমাত্র তার ধ্যান, জ্ঞ্যান, সাধণা।

যেমন অভিনয় করে সকলের মন জয় করেন বাস্তব জীবনেও তিনি একজন নম্র ভদ্র বিনয়ী এবং অনেক অমায়িক ভালো মানুষ। জন্ম দিন নিয়ে তার বড় কোন সেলিব্রেশন না করে সকলের সাথে আন্তরিক ও পরিবার পরিজন এবং বন্ধু বন্ধব আত্মীয় স্বজনদের সাথে সময় কাটানোই তার বেশি পছন্দের।

ব্যক্তিগত জীবনে স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী ও মডেল এবং নিত্য শিল্পী মোছা সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তানকে নিয়ে সুখী পরিবার নিয়ে বেশ ভালো আছেন। জনপ্রিয় এই অভিনেতা আজকের এই দিনে সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদ পাল গ্রামে জন্ম গ্রহণ করেন। অনেক নাটক ও জনপ্রিয় অনুষ্ঠানে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় তাকে মনোমুগ্ধকর অবস্থায় দেখা যায়। দীর্ঘ কয়েক দশকের জনপ্রিয় এই অভিনেতা একজন সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত মাটির মানুষ। তার জন্ম দিনে অসংখ্য ভক্ত অনুরাগীরা বিভিন্ন সোস্যাল মিডিয়ায় জন্ম দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park