1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদকবিরোধী অভিযান: ৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মাদকবিরোধী অভিযান: ৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ গ্রাম গাঁজা এবং ৪ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা। পরে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

​ শনিবার (০৩রা অক্টোবর ২০২৬ খ্রি.) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
​​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার একটি চৌকস দল গত ৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বিকাল সাড়ে ৪:৩০ চারটা থেকে সন্ধ্যা ০৬:০০ ছয়টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিন ব্যক্তিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

​অভিযানে আটককৃত আসামিরা হলেন:

​১ নম্বর আসামি: মো. দেলোয়ার হোসেন (২৪), পিতা- মোড় ছমির উদ্দিন, মাতা- মোছা. দিলরুবা খাতুন, সাং- লক্ষ্মীপুর খাঁ পাড়া (পৌর ওয়ার্ড নং-০৫), থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। তাঁর নিকট থেকে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​২ নম্বর আসামি: মো. জাহিদ হাসান (১৯), পিতা- মো. আরজ আলী, মাতা- মোছা. কবিতা খাতুন, সাং- দৌলতগঞ্জ উত্তরপাড়া (পৌর ওয়ার্ড নং-০৪), থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। তাঁর নিকট থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​৩ নম্বর আসামি: মো. ইয়ামিন (২২), পিতা- মো. বাহার আলী, মাতা- মোছা. আমেনা খাতুন, সাং- খায়েরহুদা পূর্বপাড়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। তাঁর নিকট থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে সোপর্দ করা হয়। আদালত সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের অপরাধের মাত্রা বিবেচনা করে নিম্নোক্ত রায় প্রদান করেন:
​প্রথম আসামি মো. দেলোয়ার হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​দ্বিতীয় আসামি মো. জাহিদ হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​তৃতীয় আসামি মো. ইয়ামিনকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম।

তিনি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর আইনি পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park