1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বেলকুচিতে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাফিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত শাফিন বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।

শাফিনের চাচা শাহাদত হোসেন জানান, ৬ দিন আগে জ্বরে আক্রান্ত হয় শাফিন। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হলে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দুদিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হয়। সেখানেও দুদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা বলেন, ডেঙ্গু জটিলতায় শাফিনের লিভারে সমস্যা দেখা দিয়েছে। তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অ্যাম্বুলেন্সযোগে শাফিনকে নিয়ে ঢাকায় নেওয়া হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড না পেয়ে শেষ পর্যন্ত ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park