1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার,পালিয়ে গেল সন্দেহভাজন ব্যক্তি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার,পালিয়ে গেল সন্দেহভাজন ব্যক্তি

টেকনাফ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক ব্যক্তির ফেলে যাওয়া পোটলা থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল পরিচালনার সময় দায়িত্বপূর্ণ এলাকার ক্যারেঙ্গাঘোনা এলাকায় রহিমের মাছের ঘেরের কাছে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে হাতে পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি পোটলাটি ফেলে পাশের মনিরঘোনা গ্রামের দিকে পালিয়ে যান।

পরে ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেটে আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ওই এলাকায় আরও তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park