1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গৌরনদীতে খাল পরিষ্কার অভিযান, মাদকবিরোধী সমাবেশ ও নদীভাঙন পরিদর্শন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গৌরনদীতে খাল পরিষ্কার অভিযান, মাদকবিরোধী সমাবেশ ও নদীভাঙন পরিদর্শন।

বরিশাল জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পঠিত

বরিশাল জেলা প্রতিনিধি
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ‘বাঘমারা-বার্থী খাল পরিষ্কার অভিযান’ ও মাদকবিরোধী সমাবেশ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটার সময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মোঃ তরিকুল ইসলাম কাফি,বয়াতি, দেলোয়ার হোসেন সরদার, নেতা মোঃ আবু বকর সিদ্দিক, প্রবাসী বিএনপি নেতা জুলাই মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক
মোঃ রাজিব খান,মানবিক কর্মী মোঃ কাজী সুজন,জুলাই যোদ্ধা মোঃ তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেন রাকিব ইসলাম আলভি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, পরিবেশ রক্ষায় খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা জরুরি। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা বাঘমারা-বার্থী খাল পরিষ্কার অভিযান পরিদর্শন করেন। একই সঙ্গে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ভাঙনের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তারা। এ সময় খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশ সুরক্ষা এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park