1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত মো. হাফিজুর রহমান দুর্গানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি দায়ের করেন বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতী গ্রামের মোছা. শিউলি আক্তার শিলা (৩৩)।

মামলার এজাহার ও বাদীর হলফনামা সূত্রে জানা যায়, শিউলি আক্তার তার স্বামীর সঙ্গে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন। ওই সূত্রে হাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। পরে মোবাইল নম্বর নেওয়ার পর তাদের মধ্যে ফোনে কথাবার্তা হতো।

এজাহারে অভিযোগ করা হয়, বাদীর পারিবারিক কলহের বিষয়টি জানার পর হাফিজুর রহমান তাকে ফোন করে তালগাছী বাসস্ট্যান্ডে আসতে বলেন। সেখানে যাওয়ার পর তাকে মোটরসাইকেল ও ভ্যানে করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে একটি কক্ষে আটকে রেখে বিয়ের প্রলোভন দেখানো হয়। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় তার দুই গালে সিগারেটের ছ্যাঁকা দেওয়ারও অভিযোগ রয়েছে।
মামলার বিবরণে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগী ভয়ে বিষয়টি কাউকে জানাননি। পরদিন অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করার পর তিনি পরিচিত একজনকে ফোন করে বিষয়টি জানান। পরে ওই ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগী থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যোগাযোগ করলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে মামলার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park