1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে চার বছর ধরে ভাঙা সড়ক, সংস্কারের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

টেকনাফে চার বছর ধরে ভাঙা সড়ক, সংস্কারের দাবিতে মানববন্ধন

শাহিন আলম টেকনাফ//
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

শাহিন আলম টেকনাফ//

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল থেকে বাঘগোনা বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলজিইডি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। চার বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়ক সংস্কারের দাবিতে আজ দুপুর ২টায় বাহারছড়া বড় ডেইল এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয়। এ সময় তারা ‘রাস্তার সংস্কার চাই, সুস্থভাবে বাঁচতে চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়দের অভিযোগ, বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার মাথা থেকে বাঘগোনা বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, রোগী, নারী-শিশু, বয়স্ক ব্যক্তি, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। স্থানীয়দের দাবি, সড়কটি ব্যবহার করেন প্রায় পাঁচ হাজার পরিবারের ২০ হাজার মানুষ। এ ছাড়া একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি দাখিল মাদ্রাসা, ১০টি নূরানি ইবতেদায়ী মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসা ও ২০টি মসজিদের মানুষ এ সড়কের ওপর নির্ভরশীল।

মানবন্ধনে বক্তব্যে সাইফুল ইসলাম জিহাদি বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। পুলিশের গাড়ি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দুর্গম ও ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচলে সময় বেশি লাগে। ফলে অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগকে কাজে লাগাচ্ছে অপরাধীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগ পোহালেও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। একটি গুরুত্বপূর্ণ জনপদের প্রধান সড়ক বছরের পর বছর এভাবে পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়।

শাকেরা বেগম বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করে জনদুর্ভোগ দূর করতে হবে। একই সঙ্গে সড়কটি টেকসইভাবে সংস্কারের মাধ্যমে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।তাদের একটাই দাবি‘চাল-চাতুরী নয়, এবার রাস্তার সংস্কার চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park