1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চলে গেলেন কবি মার্জেনা চৌধুরী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চলে গেলেন কবি মার্জেনা চৌধুরী

রাকিবুল আওয়াল পাপুল
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

কবি মার্জেনা চৌধুরী মারা গেছেন (ইন্না নিল্লাহি
বুধবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্বামী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মার্জেনা শেরপুরের নকলা উপজেলার মধ্যনকলা (ডাকাতিয়াকান্দা) গ্রামের মৃত হুরমুজ আলীর ৮ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন।
  
পরিবার সূত্র জানা গেছে, মার্জেনার মরদেহ নকলার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারবারিক গোরস্থানে দাফন করা হবে।
 
মার্জেনা চৌধুরী নকলার নিজ বাড়ির অদূরে ডাকাতিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে (পূর্বনাম নকলা গার্লস স্কুল) এ ভর্তি হন। সেখান থেকে এসএসসি পাসের পর নকলা হাজী জালমাহমুদ কলেজ (বর্তমানে সরকারি) থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষার্থী থাকা অবস্থাতেই তিনি লেখালেখি শুরু করেন। তৎকালীন জনপ্রিয় পত্রিকা ‘সাপ্তাহিক শেরপুর’ ও ‘সাপ্তাহিক মদিনা’ পত্রিকায় তার অসংখ্য লেখা প্রকাশ হয়েছে। তার প্রথম কবিতা ‘একুশ আমার’ যা নব্বই দশকের সব শ্রেণির পাঠকের মনে স্থান করে নিয়েছিল।

এরপরে তার লেখাগুলোকে বই আকারে প্রকাশের লক্ষ্যে শুরু করেন কবিতাসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি। তার লেখা গ্রন্থের মধ্যে— বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, কবি কায়কোবাদ, শহীদের কারবালা (কাব্যগ্রন্থ), কয়েকটি তারা (কাব্যগ্রন্থ) এসব ছিল উল্লেখযোগ্য।
 
শৈশবকালের জীবন কাটানো নিজ গ্রামের বৈচিত্রকে কেন্দ্র করে লেখা তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘শঙ্খ নদীর নীল পদ্ম’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park