1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদায় ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দামুড়হুদায় ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড হয়ে গেছে।

আজ ২৫শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাল্যবিবাহে সহযোগিতার অপরাধে কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​স্থানীয় সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে এক কিশোরীর (বয়স ১৪ বছর) বিয়ের আয়োজন চলছে—এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়িতে মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে এই বাল্যবিবাহটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

​বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করা এবং তাতে সরাসরি সহযোগিতা করার অপরাধে কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

​হঠাৎ এমন ঘটনায় এবং প্রশাসনিক হস্তক্ষেপে কিশোরীটি মানসিকভাবে ভেঙে পড়ে ও কিছুটা অসুস্থতাবোধ করে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখার পর বর্তমানে সে পুরোপুরি সুস্থ রয়েছে বলে পরিবার ও হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
​
সমাজ সচেতনতা বৃদ্ধি এবং অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ রোধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park