1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদকাসক্তি শুধু মানুষের জীবনকেই নয় বরং পুরো পরিবার-সমাজের ক্ষতি করে- ইউএনও আরিফুল ইসলাম।। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মাদকাসক্তি শুধু মানুষের জীবনকেই নয় বরং পুরো পরিবার-সমাজের ক্ষতি করে- ইউএনও আরিফুল ইসলাম।।

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৫ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম বলেছেন, মাদকাসক্তি শুধু একজন মানুষের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না; এর প্রভাব পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তিনি বলেন, মাদকের কারণে শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি একজন মানুষের শিক্ষা, কর্মজীবন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে। কিশোর বয়স ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময়ে তোমরা মাদক থেকে দূরে থেকে বই-কলমকে সঙ্গী করলে তোমাদের ভবিষ্যত হবে আলোকিত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে
মাদকের ভয়াবহতা ও কুফল এবং এর প্রতিকার বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

ইউএনও আরও বলেন, মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদককে আধুনিকতা কিংবা বিনোদনের অংশ হিসেবে দেখার কোনো সুযোগ নেই।বিশেষ করে শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা জরুরি।

এসময় শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। অভিভাবকদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের চলাফেরা ও মানসিক অবস্থার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান ইউএনও। শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এই বার্তাকে শুধু একটি র‍্যালির স্লোগান হিসেবে না দেখে জীবনের অঙ্গীকারে পরিণত করতে হবে। একই সঙ্গে নিজেরা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বন্ধু ও সহপাঠীদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান।

আলোচনা সভায় মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, নিয়মিত সাইকেল চালানো, খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং তাদের সুস্থ, সুন্দর ও পরিবেশবান্ধব জীবনধারায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দুই শতাধিক শিশু-কিশোর ও শিক্ষার্থীর অংশগ্রহণে সভাটি সিরতায় মাদকবিরোধী সচেতনতার একটি বার্তা তুলে ধরে।

এসময় সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park