1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মাসুদ রানা, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা :

সাতক্ষীরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহরাব হোসেন দফাদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গা জোনাল অফিসের আওতাধীন ঝাউডাঙ্গা কলেজের পেছনের তুজলপুর মাঠে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটির নিচে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সোহরাব হোসেন পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে। ঘটনাটি জানাজানি হলে তুজলপুর ও ঝাউডাঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান (পিপিএম) বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ এবং ট্রান্সফরমার চুরির সঙ্গে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হবে।

খবর পেয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিদল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজিজুর রহমান বলেন, ‘আমরা সন্দেহ করছি, সেচকাজে ব্যবহৃত গভীর নলকূপের থ্রি-ফেজ সংযোগের ৩টি ট্রান্সফরমারই চুরির প্রক্রিয়া চলছিল। ঘটনাস্থলে গিয়ে আমাদের প্রতিনিধিরা দেখেন, চোরচক্র ১টি ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার কয়েল খুলে মাটিতে ফেলে রেখে গেছে এবং অপর ২টি ট্রান্সফরমারের ঢাকনা খোলা অবস্থায় খুঁটিতে ঝুলছিল। কয়েল চুরির শেষ মুহূর্তেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park