1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার বেতনা নদীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকা বাইচ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার বেতনা নদীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকা বাইচ

মাসুদ রানা (সাতক্ষীরা):
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মাসুদ রানা (সাতক্ষীরা):

শরতের সোনাঝরা রোদ আর নীল আকাশের নিচে এক নতুন রূপ নিয়েছিল সাতক্ষীরা সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বেতনা নদী। ভাদ্র-আশ্বিনের এই সময়ে নদীর শান্ত বুকে বয়ে চলা উৎসবের চঞ্চল হাওয়া, জলতরঙ্গে বৈঠার ঝংকার আর কূলঘেঁষা মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে বেতনার দুই পাড়। গ্রাম বাংলার চিরায়ত রূপ ও ঐতিহ্যকে ধারণ করে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় এখানে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা।

৮ নম্বর ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি ছিল প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ। প্রতিযোগিতাটি হাজীখালী গেট থেকে শুরু হয়ে সুপারিঘাটা ব্রিজে এসে রোমাঞ্চকর সমাপ্তি ঘটে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৬টি সেরা দূরন্ত দল এই বাইচে অংশ নেয়। প্রধান আকর্ষণ হিসেবে জলপথ কাঁপাতে নেমেছিল আশাশুনির দাঁদপুর দল, মহিষাডাঙ্গার ২টি দল, বামনডাঙা দল, তেঁতুলডাঙা দল এবং টেংরাখালি দল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিদারুল ইসলাম খোকা ও আব্দুল্লাহ সানা। ধারাভাষ্যে চমৎকার বর্ণনা দিয়ে পুরো পরিবেশ মাতিয়ে রাখেন আশরাফ আলী।

প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে পয়েন্টের ভিত্তিতে ২টি দল যৌথভাবে প্রথম এবং ২টি দল যৌথভাবে দ্বিতীয় (রানার্সআপ) স্থান অধিকার করে। অংশগ্রহণকারী প্রতিটি দলকেই আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান (রুবেল)।

গ্রাম বাংলার এই প্রাণের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা বিএনপির অন্যতম সদস্য মাসুম বিল্লাহ শাহিন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল আলম বাবু,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, চেয়াম্যান গোলাম ফারুক বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,‎সদর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক খুরশিদ আলম,সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু,সাবেক সভাপতি কবির হোসেন, ধুলিহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনায়ারুল ইসলাম,ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসান, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর তীরবর্তী এলাকা এক মিলনমেলায় পরিণত হয়, যা স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ আনন্দকে নতুন মাত্রায় উন্নীত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park