
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও তাদের মানবিক দূরদর্শিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের হতদরিদ্র গৃহহীন এক পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই স্বপ্নের ঘর।
নবনির্মিত টিন-শেড মনোরম পরিবেশবান্ধব এ “স্বপ্নের ঘর” পেয়ে হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে আনন্দের বন্যা বইতে দেখা গেছে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের কানাডা প্রবাসী কুতুবউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন, দিলওয়ার হোসেন সুমন, ইতালি প্রবাসী শামীম আহমেদ, ফখর উদ্দিন, জায়েদ আহমেদ, আব্দুল হক এর অর্থায়নে একলক্ষ ষাট হাজার টাকা ব্যয়ে তেলিকোনা গ্রামের হতদরিদ্র গৃহহীন ১ পরিবারকে টিন-শেড মনোরম পরিবেশবান্ধব “স্বপ্নের ঘর”নির্মাণ করে দিয়েছেন
রবিবার ২৯ আগস্ট উপজেলার কলকলিয়া ইউনিয়নের একটি হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে “স্বপ্নের ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন, কামারখাল গ্রামের প্রবীন মুরব্বি হাজি আব্দুল খালিক, হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের সদস্য তুফা বেগম, মাওলানা মুতিউর রহমান,সুহেল মিয়া, শুয়েব আহমদ, মিজানুর রহমান তালুকদার ও সুজাত মিয়া তালুকদার।
নতুন ঘর পাওয়া তেলিকোনা গ্রামের জাবেদ মিয়া আবেগে আপ্লূত হয়ে বলেন, এতদিন সন্তানদের নিয়ে ভাঙ্গা ঘরে থেকেছি।কোনদিন ভাবিনি এধরনের একটি সুন্দর ঘরে থাকতে পারবো। আজ আমাদের হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের কানাডা প্রবাসী কুতুবউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন, দিলওয়ার হোসেন সুমন, ইতালি প্রবাসী শামীম আহমেদ, ফখর উদ্দিন, জায়েদ আহমেদ, আব্দুল হক সকলের চেষ্ঠায় নতুন ঘরের স্বপ্ন পূরন হয়েছে।আল্লাহ তাদেরকে আমার মত হতদরিদ্র গৃহহীন পরিবারের পাশে যাতে সারা জীবন থাকতে পারেন সে ক্ষমতা দিন।