1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফের চোলাই মদ ও দুটি মোটরসাইকেল সহ ধৃত- ২ জন,লোকপুর থানায় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ফের চোলাই মদ ও দুটি মোটরসাইকেল সহ ধৃত- ২ জন,লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ফের লোকপুর থানার পুলিশের হাতে আশি লিটার অবৈধ চোলাই মদ,দুটি মোটরসাইকেল সহ দুই ব্যক্তি আটক।জানা যায় যে,লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে এএসআই প্রশান্ত রায়, নয়ন ঘোষ ও সত্যেন্দ্রনাথ সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে স্থানীয় থানা এলাকার বারাবন জঙ্গল মোড়ের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে টহলদারি শুরু করেন। কিছুক্ষণ পরেই এক যুবক মোটরসাইকেল নিয়ে পীঠে ব্যাগ ঝোলানো অবস্থায় পুলিশের সামনে দিয়ে পার হবার সময় পুলিশ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাতেই ব্যাগের মধ্যে লুকনো চোলাই মদ বেরিয়ে আসে।মিনিট কয়েক পর আবার এক যুবক উক্ত রাস্তা ধরে মোটরসাইকেল সহ পেছনে বস্তা বাঁধা অবস্থায় পুলিশের সামনে পড়ে।তাকেও তল্লাশি চালিয়ে দেখেন জ্যারিকেন ভর্তি চোলাই মদ।পুলিশ দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে সেই সাথে আশি লিটার চোলাই মদ ও দুটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে।ঘটনাটি সোমবার দুপুরের দিকে।ধৃতদের পরিচয়ে জানা যায় জীবন মন্ডল ওরফে বাউরি দুবরাজপুর থানার মেটেলা গ্রামের এবং অপরজন স্থানীয় থানার বিশালপুর গ্রামের শুভাশিস জমাদার ওরফে মদন। ধৃত দুজনকেই মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর।উল্লেখ্য
বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া সহ অন্যান্য গ্রাম থেকেই বেশিরভাগ চোলাই মদ পাচার করা হচ্ছে লোকপুর থানা এলাকা সহ দুবরাজপুর থানা এলাকায় বলে পুলিশ সূত্রের খবর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park