1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে মডেল উপজেলা ও পৌরসভায় রুপান্তিত করা হবে মোহাম্মদ কয়ছর আহমেদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে মডেল উপজেলা ও পৌরসভায় রুপান্তিত করা হবে মোহাম্মদ কয়ছর আহমেদ

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, মজান জাতীয় সংসদের সংসদীয় কমিটির সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জননেতা জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ এর সাথে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ ২২আগষ্ট রোজ শনিবার দুপুর ১২ ঘটিকায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে আলী কমিটির সেন্টারে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন ও পৌর বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক আহবায়ক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য মাননীয় সংসদ মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর সভা কে মডেল উপজেলা ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রতি খুবই আন্তরিক আছেন। তাই সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পরিবারের সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ ভাবে জনগণের কাছে থেকে কাজ করে যেতে হবে। ইতমধ্যে জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও জগন্নাথপুর পৌরসভাপতি প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লেগেছে আগামী দেড় দুই বছরের ভিতরে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরের প্রত্যেক টি রাস্তাঘাট, ব্রিজ কালভার্ড করা হবে। হাসপাতাল ও শিক্ষার মান উন্নয়নের কাজ করে যেতে হবে। জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে আর কেউ অবহেলিত বলার সুযোগ থাকবেনা।

মতবিনিময় সভায় আর বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, জেলা দায়রা জজ আদালতে পিপি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য, জেলা দায়রা ও জজ আদালতে এডিশনাল পিপি এড. জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম-আহবায়ক হাজী আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য আছকির আলী সাবেক চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আহবায়ক কারী মাওঃ আরশ আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park