
মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত সাধারণ সম্পাদক পদে মোঃ মোকারম হোসেন পারভেজ ও সড়ক সম্পাদক পদে মোঃ সুজন হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের ভিক্টোরিয়া হাই স্কুলে সিরাজগঞ্জের সবচেয়ে প্রাচিন শ্রমিক সংগঠন জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত দুইজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করে। সাধারণ সম্পাদক পদে মোঃ মোকারম হোসেন পারভেজ ও সড়ক সম্পাদক পদে মোঃ সুজন হোসেন বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করে।
শনিবার সকালে বিজয়ীদের সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা আমির মাওলানা শাহিনুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা উপদেষ্টা ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সাবেক আমির মাওলানা আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান হোসেন সহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এবং উপদেষ্টা সংগঠনের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে এই বিজয় নতুন দায়িত্ব ও নতুন প্রত্যয়ের সূচনা করবে—ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা বিজয়ীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন।