1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যক্তির নাম উত্তম দাস। তিনি বল্লভপুর গ্রামের গোবিন্দ চন্দ্র দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বল্লভপুর গ্রামের হাশেম মোড়লের ছেলে নাঈম হোসেনের রোপণকৃত ধান ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিলেন উত্তম দাস। এ সময় তাকে জমির ওপর দিয়ে যেতে দূর থেকে নিষেধ করা হয়। কিন্তু সে না শুনতে পাওয়াই রোকনকৃত জমির উপর দিয়ে যেতে থাকে। একপর্যায়ে নাঈম হোসেন পরে তার পিতা হাশেম মোড়ল (পিতা: কাদের মোড়ল) এবং স্থানীয় আরও কয়েকজন দেশীয় অস্ত্র, কোদাল ও লাঠিসোটা নিয়ে উত্তম দাসের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উত্তম দাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নাঈম হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এই ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park