1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত!  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বেলকুচিতে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত! 

মোঃ সেরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পঠিত
oplus_0

​

মোঃ সেরাজুল ইসলাম: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় রাজনৈতিক সৌহার্দ্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং দলমত নির্বিশেষে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপি’র সাবেক  আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন,  উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর  সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, বেলকুচি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা,  উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসেন ভূঁইয়া,  পৌর জামায়েত ইসলামীর আমীর গোলাম সারোয়ার, ইসলামী ছাত্রশিবির বেলকুচি উপজেলা শাখার সভাপতি আরিয়ান ইসমাইল, পৌর জামায়েত ইসলামীর সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলাম, সহ উভয় দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বেলকুচিকে একটি শান্ত, নিরাপদ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের মাঝে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গঠনমূলক আলোচনার বিকল্প নেই। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে এলাকার সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরিশেষে, উপজেলার সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park