1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শীলখালী চেকপোস্টের ২৮৪ ক্যান বিয়ারসহ আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শীলখালী চেকপোস্টের ২৮৪ ক্যান বিয়ারসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের উখিয়ায় শীলখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ২৮৪ ক্যান বিয়ারসহ আজিজুল হক (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৬৪ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক আজিজুল হক কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ির পেছনের বক্সে রাখা একটি ব্যাগের ভেতর থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

পরে চালক ও অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে আজিজুল হক বিয়ারগুলো কক্সবাজার থেকে কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন। গাড়িটি
আরও তল্লাশি করেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park