1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর বাজার গার্মেন্টস মালিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সজল, সম্পাদক আরিফ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দুর্গাপুর বাজার গার্মেন্টস মালিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সজল, সম্পাদক আরিফ

মোঃ তরিকুল ইসলাম, দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম, দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর বাজার গার্মেন্টস মালিক সমিতির ব্যবসা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মো. হাজী হাবিবুর রহমান সজল সভাপতি এবং মোঃ আক্তারুজ্জামান আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দুর্গাপুর বাজারের ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয়ে এক জরুরি সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় বাজারের সর্বস্তরের গার্মেন্টস ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের হাত ধরে দুর্গাপুর বাজারের গার্মেন্টস ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে। বিশেষ করে ক্রেতা সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের অভ্যন্তরীণ পরিবেশের উন্নয়ন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি মো. হাজী হাবিবুর রহমান সজল তার প্রতিক্রিয়ায় বলেন, “ব্যবসায়ীরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সাথে তা পালন করার চেষ্টা করব। আমরা সবাই মিলে দুর্গাপুর বাজারের গার্মেন্টস ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে চাই।”

সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আরিফ বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে সকল গার্মেন্টস মালিকদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং যেকোনো সংকটে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো। আমরা দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব।”

এদিকে নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে দুর্গাপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park