1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে জামায়াত কর্মিদের স্বেচ্ছাশ্রমে রক্ষা পেল একশত বিঘা আবাদি জমি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিরাজগঞ্জে জামায়াত কর্মিদের স্বেচ্ছাশ্রমে রক্ষা পেল একশত বিঘা আবাদি জমি

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
জামায়াতে ইসলামী বহুলী ইউনিয়ন মুনসুমী উপশাখার উদ্যোগে মুনসুমী ও সাটিকাবাড়ী গ্রামের প্রায় একশত বিঘা ধানের জমি স্বেচ্ছাশ্রমে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করল জামায়াত কর্মিরা।

সোমবার (১৭ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর খোকশাবাড়ি ও বহুলী ইউনিয়নের নেতাকর্মিরা নিজ উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে প্রায় ৩৬০ মিটার ড্রেন পরিস্কার ও মেরামত কাজে অংশ গ্রহন করে।

পানি নিষ্কাশনের ড্রেনটি দীর্ঘদিন যাবত মাটি, ঘাস ও আগাছা দিয়ে ভরাট হয়ে পানি নিষ্কাশনের অযোগ্য হয়ে পরে। বর্ষা মৌসুমে বৃস্টি হলেই আশেপাশের প্রায় একশত বিঘা ধানের আবাদি জমি পানিতে তলিয়ে যায়। কৃষকেরা দিশেহারা হয়ে পরে। জমিতে অতিরিক্ত পানি দীর্ঘদিন আটকে থাকার ফলে ধানগাছ বৃস্টির পানিতে তলিয়ে যায়, ফলে ধানগাছ পঁচে নস্ট হয়ে যায়। কৃষকেরা দীর্ঘ মেয়াদি ক্ষতির সম্মুখিন হয়। স্কুল, কলেজগামি ছাত্র-ছাত্রীদের চলাচলেও বিঘ্নের সৃস্টি হয়।

তাই কৃষকদের সমস্যা সমাধান কল্পে স্থানীয় জামায়াত নেতা- কর্মিরা স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের জন্য মুনসুমী গ্রামের গাজি আবুল কালামের বাড়ি হতে ধীতপুর কানু নদী পর্যন্ত প্রায় ১২০০ ফুট ড্রেন খনন কাজ ও মেরামতে অংশ গ্রহন করে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও বহুলী ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মালেক খান, জামায়াত যুব বিভাগ খোকশাবাড়ি ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজু আহমেদ, মোঃ বনী ইয়ামীন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইন্সট্রাক্টর মোঃ আব্দুস সালাম, মির্জা শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, মনির হোসেন, সেরাজুল ইসলাম, হাফেজ রুহুল আমিন আলহাজ্ব ছরোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park