1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জন ডা. এম. শরিফ উদ্দীন লিটন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জন ডা. এম. শরিফ উদ্দীন লিটন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২০৩ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছেন কনসালটেন্ট অর্থোপেডিক্স ও ইলিজারভ সার্জন ডা. এম. শরিফ উদ্দীন লিটন। তাঁর আন্তরিক সেবা, নির্ভুল রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা প্রদানের ফলে উপজেলার দূর-দূরান্ত থেকে আসা রোগীরা খুব সহজেই মানসম্মত চিকিৎসাসেবা লাভ করছেন।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এবং কনসালটেন্ট ডা. এম. শরিফ উদ্দীন লিটন প্রতি সপ্তাহের রবিবার ও বুধবার বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৭ নম্বর রুমে নিয়মিত রোগী দেখে আসছেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি এই সেবা প্রদান করেন।

উচ্চতর ডিগ্রিধারী এই বিশেষজ্ঞ চিকিৎসক এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো, এফএসিএস (আমেরিকা), এফআইপিএম (ইন্ডিয়া) এবং রাশিয়ার কুরগান থেকে ‘ফেলোশীপ-ইলিজারভ এন্ড ডিফরমিটি কারেকশন (RISC-RTO)’ ডিগ্রি অর্জন করেছেন। হাড়-জোড়, বাত-ব্যথা এবং ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট হিসেবে তাঁর দীর্ঘদিনের সুখ্যাতি রয়েছে।

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা জানান, আগে হাড় ভাঙা, বাত বা হাড়ের জটিল রোগের চিকিৎসার জন্য রাজশাহী শহর বা দূরবর্তী স্থানে যেতে হতো, যার পেছনে প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। এখন নিজ উপজেলাতেই এত উচ্চমানের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়ায় সাধারণ রোগীরা দারুণ উপকৃত হচ্ছেন। এছাড়া রোগীদের প্রতি তাঁর আন্তরিক ও অমায়িক আচরণ এলাকার মানুষের মনে বিশেষ স্থান অর্জন করে নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও রোগীরা ডা. এম. শরিফ উদ্দীন লিটনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর এই চিকিৎসাসেবা কার্যক্রম যেন দীর্ঘস্থায়ী হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park