1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২৬ উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ।
অনুষ্ঠানের শুরুতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুকুর, খাল-বিল ও অন্যান্য জলাশয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মাছ উৎপাদন এবং জলাশয় দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মৎস্য চাষিদের সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, অধিক মাছ উৎপাদনের লক্ষ্যে মাঠ পর্যায়ে মৎস্য বিভাগ কাজ করছে এবং চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park