1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামে অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামান এগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ শুক্রবার (১৪ই আগষ্ট) দুপুর ২:০০ টায় অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো প্রতিষ্টানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল।এসময় হোগলডাঙ্গা গ্রামে মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন মেসার্স জামান এগ্রো ফার্মে অন্যে কোম্পানির প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার বিষয়টি প্রমাণিত হয়।

এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park