1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎‎বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

‎‎বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

‎মাসুদ রানা,সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

‎মাসুদ রানা,সাতক্ষীরা :

‎‘আসুন সবাই গাছ লাগাই, বসবাস উপযোগী পৃথিবী সাজাই’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

‎শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাই ভাই হাইব্রিড নার্সারির প্রোঃ মো.মোখলেছুর রহমানের সৌজন্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‎​বিডিএফ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জি.এম আমিনুল হক কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
‎​পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিডিএফ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী, যুগ্ম সম্পাদক মো. মেহেদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা এবং অর্থ সম্পাদক শরীফুল আলম রানা, এম এম জয়নাল, মোস্তাকীম হোসাইন, রণজিৎ দাশসহ সর্বস্তরের সদস্যবৃন্দ এতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুরের ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা ও সিরাজুল ইসলাম উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রেস ক্লাবের এই সামাজিক ও মানবিক উদ্যোগ স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park