1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার গ্রেফতার

সবুজ সরকার,বেলকুচি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

সবুজ সরকার,বেলকুচি প্রতিনিধি
জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নিজ বাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৃণাল সরকার মিলু দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মৃণাল সরকার মিলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে সাংবাদিক মৃণাল সরকার মিলুর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।
পরিবারের দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন বলেও দাবি পরিবারের।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফার তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park