1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘোড়ার গাড়িতে কৃতি শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা, ব্যতিক্রমী আয়োজন আবু তালেব মেমোরিয়াল স্কুলের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ঘোড়ার গাড়িতে কৃতি শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা, ব্যতিক্রমী আয়োজন আবু তালেব মেমোরিয়াল স্কুলের

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ, তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি :

এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও আনন্দ উদযাপনে ব্যতিক্রমী আয়োজন করেছে শাহজাদপুরের আবু তালেব মেমোরিয়াল স্কুল। বর্ণাঢ্য পরিবেশে কৃতি শিক্ষার্থীদের ঘোড়ার গাড়িতে করে ঘুরিয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বুধবার সকাল ১১টায় শাহজাদপুর পৌরসভার বাড়াবিল উত্তরপাড়া এলাকায় অবস্থিত বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি শুরু হয়। কৃতি শিক্ষার্থীদের ঘোড়ার গাড়িতে তুলে বাদ্যযন্ত্রের তালে তালে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় উৎসুক জনতা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা করতালির মাধ্যমে শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় আবু তালেব মেমোরিয়াল স্কুল থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১৮ জন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী রাহাত হোসেন ও তনিমা আক্তার ভালো ফলাফলের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক তাহছিন নূরী খোকন বলেন,কম খরচে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছি।
উল্লেখ্য, মানসম্মত শিক্ষার প্রত্যয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় আবু তালেব মেমোরিয়াল স্কুল। বর্তমানে বিদ্যালয়টিতে ২৫১ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১৯ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করে এলাকায় সুনাম কুড়িয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park