1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাষন্ড পিতার হাতে দুই সন্তান হত্যা, পৃথক স্থান থেকে লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাষন্ড পিতার হাতে দুই সন্তান হত্যা, পৃথক স্থান থেকে লাশ উদ্ধার

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় পাষন্ড পিতার হাতে দুই শিশু সন্তান হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পাষন্ড পিতা কামরুল মিয়া (৩০)কে আটক করেছে পুলিশ।

নিহতরা হলো, দিরাই উপজেলার শ্যামারচর মধুপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত শনিবার (৮ আগস্ট) থেকে মুহাদ্দিস ও তুলনা নিখোঁজ ছিল। সন্তান দুজন নিখোঁজ হওয়ার পর তাদের বাবা কামরুল মিয়া স্থানীয়দের জানান, শিশুরা নিখোঁজ হয়েছে এবং তিনি তাদের খুঁজে পাচ্ছেন না। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

তবে কামরুল মিয়ার কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার (১১ আগস্ট) গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে চাপ দিলে তিনি জানান, বুধবার সকালে সন্তান দুজনের বিষয়ে জানাবেন।

বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কামরুল মিয়া তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করে স্থানীয় সূত্রে জানা যায়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিরাই-সিলেট সড়কের মদনপুর এলাকা ও জাউয়া এলাকা থেকে পৃথকভাবে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। দুই শিশুর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের বাবা কামরুল মিয়াকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park