1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলেন :- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলেন :-

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে নিয়ে আগামীকাল বরখাস্ত হতে হবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল মেডিকেল শিক্ষা পরিচালক ও স্বাস্থ্য সেবা পরিচালককেও বরখাস্ত করা হয়েছে। মমতা বললেন, কলকাতা পুলিশের (উত্তর), যার বিরুদ্ধে দুর্গতের পরিবার ঘুষের অভিযোগ তুলেছিল, তাকেও বাদ দেওয়া হবে।

প্রতিবাদী জুনিয়র আলোচনার জন্য পাঁচটি পূর্ব শর্ত নির্ধারণ করেছিল, যার মধ্যে সিপি, স্বাস্থ্য সচিব, ডিএমই, ডিএইচএস এর অপসারণ সহ।”জুনিয়র ডাক্তারদের চাহিদার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল বৈঠকে বলেছেন তিনি পদত্যাগ করতে প্রস্তুত। বিকাল ৪টায় নতুন সিপির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন বিনীত” তবে আপাতত স্বাস্থ্য সচিবকে রাখা হয়েছে।

জুনিয়র ডাক্তারদের সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আবার ডাকা হয়। সেখানে সোমবার বিকাল ৫টায় বৈঠকে উপস্থিত থাকবেন জুনিয়ার ডাক্তাররা।সোমবার জুনিয়ার ডাক্তারদের ফের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকা হয়। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করেন।সোমবার সকালেই আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের আবার ডাকা হয় বৈঠকের জন্য। এদিন বিকাল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডাকা হয় তাঁদের। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে সকাল ১১টা ৪৮ মিনিটে ইমেল পান জুনিয়ার ডাক্তারেরা। ইমেলে জানানো হয়, সরকারের তরফ থেকে এটিই পঞ্চম এবং শেষ চেষ্টা। এনিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর বৈঠকে উপস্থিত হওয়ার কথা জানান জুনিয়ার ডাক্তাররা। শনিবার ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, সোমবারও আন্দোলনরত চিকিৎসকদের আসতে অনুরোধ করা হয়েছিল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের সমস্ত দাবি মেনে নেন। এরপর স্বাস্থ্য দফতরের সামনে ঢাক বাজিয়ে উল্লাস জুনিয়ার চিকিৎসকদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park