1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 

সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কয়েক বোতল  অবৈধ মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকেলে সদর মডেল থানার এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নবীনগর এলাকায় একটি চলন্ত মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলে থাকা দুজনের শরীরে তল্লাশী চালিয়ে  ৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদ উদ্ধার সহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দল কাদিরের ছেলে মাদকসেবী ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার সুনামগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন লিটন(৪০) ও শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আমীর হোসেন(৫০)। আটককৃতদের মধ্য মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে মাদক সেবক ও বিক্রি করে আসছিলেন বলে একাধিক সূএে জানা যায়।  আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ব্যাপার আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  রতন শেখ পিপিএম মদসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park