1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক। রোববার (৯ আগস্ট) ভোরে দুর্ঘটনাটি ঘটলেও বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি একই অবস্থায় সেখানে ঝুলে আছে। তবে সেতুতে পর্যাপ্ত জায়গা থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খালি ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে সেতুর বাঁ পাশ থেকে ডান পাশে গিয়ে রেলিং ভেঙে ফেলে। এ সময় ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ও অর্ধেক অংশ ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

জাউয়াবাজারের নিকটবর্তী লক্ষণসোম গ্রামের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাদিক বলেন, সকালে বাজারে এসে দেখি সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। এটি খালি ছিল বলেই আটকে আছে, বোঝাই থাকলে সোজাসুজি নদীতে পড়ে যেত।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছেন। তবে সেতুর ওপর ফাঁকা জায়গা থাকায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। ঝুলে থাকা ট্রাকটি উদ্ধারে ক্রেন আনা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park