1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উখিয়ায় র‍্যাবের অভিযানে ৮ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

উখিয়ায় র‍্যাবের অভিযানে ৮ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টা ৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫, সিপিসি-২।

গ্রেপ্তাররা হলেন— কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসতঘরের সামনে মাদকদ্রব্যসহ কয়েকজন অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারীকে আটক করা হয়।

অভিযানে সমছিদার পরিহিত সেলোয়ারের কোমরে গোজানো একটি সাদা কৌটা থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এছাড়া লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে পাঁচটি নীল পলিথিনে সংরক্ষিত ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব-১৫ জানায়,গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park