1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় চুল কাটানোর কথা বলে দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় মায়ের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বাগমারায় চুল কাটানোর কথা বলে দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় মায়ের অভিযোগ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারায় মায়ের কোলে থাকা দুই বছরের শিশু সন্তানকে চুল কাটানোর কথা বলে নিয়ে যাওয়ার পর উধাও হয়েছেন বাবা। শিশুটিকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মা মোছা. জান্নাত। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের সাদেক আলী ঢাকায় একটি বেকারি কারখানায় কর্মরত। তার প্রথম স্ত্রী তাসলিমা বেগমের সঙ্গে সংসার করলেও তারা নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায় তারা বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল রাজবাড়ী এলাকার গোপাল সরকারের মেয়ে লিলি সরকারকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেন। পরে লিলি সরকার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মোছা. জান্নাত নাম ধারণ করেন। প্রথম স্ত্রীর সম্মতিতে প্রায় তিন বছর আগে সাদেক আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। শিশুটির নাম মো. আব্দুর রহমান তাহাসিন। বর্তমানে তার বয়স দুই বছর।

জান্নাতের অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই স্বামী ও সতীনের পক্ষ থেকে তার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয়। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বাগমারায় বাবার বাড়িতে চলে আসেন। কয়েক দিন পর সাদেক আলীও শ্বশুরবাড়িতে এসে স্ত্রী ও সন্তানের সঙ্গে বসবাস শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, বুধবার দুপুরে মচমইল বাজারে নরসুন্দরের কাছে শিশুটির চুল কাটানোর কথা বলে মায়ের কোলে থাকা শিশু তাহাসিনকে নিয়ে চলে যান সাদেক আলী। এরপর থেকে শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
শিশুটিকে নিয়ে যাওয়ার পর স্বামীর ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি বলে জানান জান্নাত। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তিনি। সন্তানকে দ্রুত উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন অসহায় মা।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসআই জহিরুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park