1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে মা ফিজিও থেরাপি সেন্টার উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বেলকুচিতে মা ফিজিও থেরাপি সেন্টার উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মা ফিজিও থেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চালা বাজার এলাকায় এম এম প্লাজা ভবনের নিচতলায় এ সেন্টারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ফিজিও থেরাপি সেন্টারের উদ্বোধন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি সরকারি কলেজের সাবেক উপঅধ্যক্ষ আলহাজ্ব সাইদুল আলম।

ফিজিও থেরাপি সেন্টারের পরিচালক তন্ময় গোস্বামী (পিটি)’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম (শফি), বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শংকর সাহা, 
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমৃত নারায়ন দে, বেলকুচি সরকারি কলেজের সাবেক অধ্যাপক এস পালসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সেন্টারের পরিচালক তন্ময় গোস্বামী বলেন, শুধু ওষুধ খেলে সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। কিছু ক্ষেত্রে ওষুধের পাশাপাশি যেমন অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তেমনি অনেক রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়। বিশেষ করে এই সেন্টারে পক্ষাঘাতগ্রস্ত রোগী, বাতব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং অটিজমে আক্রান্ত শিশুসহ বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসার সুবিধা রয়েছে। এই ফিজিওথেরাপি সেন্টারে স্বল্প খরচে সব ধরনের থেরাপি প্রদান করা হবে বলে জানান তিনি।

প্রধান অতিথি আব্দুর রাজ্জাক মন্ডল বক্তব্যে বলেন, তন্ময় গোস্বামীর এ উদ্যোগকে স্বাগতম জানাই। আমাদের এলাকায় এ ধরনের চিকিৎসা খুবই প্রয়োজন ছিলো। এই ফিজিও থেরাপির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park