
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সাবেক পোষ্ট-মাষ্টারকে আত্মসাতের দায়ে ৩ বছর কারাদন্ড দিলো আদালত।
গতকাল(৩ আগষ্ট)সোমবার চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার দুটি সাব পোষ্ট অফিসের কর্মরত থাকাকালে গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদী আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের দায়ে সাবেক পোষ্ট মাষ্টার এহসানুল হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
গতকাল এই রায় কার্যকর করেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান।
দূর্নীতি দমন কমিশনের(দূূদক)পিপি আ্যাডভোকেট রেজাউল করিম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড করার নির্দেশ দিয়েছেন।
উক্ত আদালতে রায় কার্যকর করার সময় এহসানুল হক উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে পূনরায় কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী আসামী এহসানুল হক উপজেলার শাকপুরা ও চরনদ্বীপ সাব-পোষ্ট অফিসে সাব-পোষ্টমাষ্টার হিসেবে দায়িত্ব পালনকালে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী এবং মেয়াদী আমানতের টাকা গ্রহণ করে পাশ বইয়ে জমার এন্ট্রি দিলেও অফিসের মূল ক্যাশবই ও জার্নালবইয়ে তা অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন।
তদন্তে দেখা যায়, তিনি শাকপুরা সাব-পোষ্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা,চরন্দ্বীপ সাব-পোষ্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা।বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে। আত্বসাতের অভিযোগ প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়। পর দুদকের তদন্ত শেষে ২০১৭ সালে ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।