1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুর ইউএনও কার্যালয়ে সরকারি কাজে বাধার অভিযোগে বিএনপি নেতার ছেলে ও পৌর ছাত্রদল নেতাসহ ৭–৮ জনের বিরুদ্ধে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বিরামপুর ইউএনও কার্যালয়ে সরকারি কাজে বাধার অভিযোগে বিএনপি নেতার ছেলে ও পৌর ছাত্রদল নেতাসহ ৭–৮ জনের বিরুদ্ধে মামলা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি কাজে বাধা, ডিউটিরত পুলিশ সদস্যকে মারধর এবং সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতার ছেলে ও পৌর ছাত্রদলের এক নেতাসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫–৬ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিরামপুর থানার এসআই (নিঃ) মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, বাংলা ১৪৩৩–১৪৩৫ সনের জন্য উপজেলা পরিষদের অর্পিত পুকুর ইজারা সংক্রান্ত প্রকাশ্য ডাক (নিলাম) উপলক্ষে ইউএনও কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং ইউএনওর কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পরিস্থিতির ভিডিও ধারণে বাধা দেন এবং ডিউটিরত কনস্টেবল মো. নুরুজ্জামান সরকারকে মারধর করে আহত করেন। পরে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওচিত্র মুছে ফেলতে বাধ্য করার অভিযোগও করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা দুই অভিযুক্ত হলেন—ধানঘড়া গ্রামের মো. রাহাদুজ্জামান পরাগ (২৭), যিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বাবুর ছেলে এবং ইসলামপাড়া এলাকার মো. আল-আমিন (২৫), যিনি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। এছাড়া অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন বলেন, এ বিষয়ে বিরামপুর থানার পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park