1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দারিদ্র্য বিমোচনে দেবহাটায় আধুনিক কৃষি সরঞ্জাম ও সেচ পাম্প বিতরণ করল ব্র্যাক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দারিদ্র্য বিমোচনে দেবহাটায় আধুনিক কৃষি সরঞ্জাম ও সেচ পাম্প বিতরণ করল ব্র্যাক

মাসুদ রানা, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা :

ব্রাক মাইক্রো ফাইন্যান্সের উদ্যোগে সাতক্ষীরা-০১ অঞ্চলের দেবহাটা ও কালীগঞ্জ শাখার আওতাধীন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দারিদ্র্য বিমোচন ও কৃষি সহায়তা কার্যক্রমের অংশ
হিসেবে বিভিন্ন আধুনিক
যন্ত্রপাতি ও সৌর বিদ্যুৎ সেচ
প্রকল্প মেশিন
বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় উপকারভোগীদের হাতে ১টি গার্ডেন টিলার, ১টি পাওয়ার টিলার এবং ১টি সৌরচলিত প্যানেল সেচ প্রকল্প মেশিন (পঙ্খীরাজ) তুলে দেওয়া হয়।দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপকরণগুলো বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে ব্র্যাকের এই ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তির ছোঁয়া কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের সাতক্ষীরা আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) জামাল হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) দেবহাটা এলাকা সফিউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন,আশরাফুল মাশরুদ (বিডিসি),আলী হোসেন,আমিনুল হক,আলিউল আজিম,মামুন মিয়া,চৈতী সরকার,কেয়া শারমিন শিমলা,রবিউল ইসলামসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা।

এর আগেও ব্র্যাক দেবহাটা শাখার আয়োজনে এলাকার প্রান্তিক ও সুবিধাঞ্চত মানুষের জন্য নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো,ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) ও হাঁস-মুরগির বাচ্চা বিতরণ,দক্ষ মেডিকেল টিম দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ,নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য ভায়া (VIA) টেস্ট,চাষাবাদের জন্য মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, উন্নত মানের ধান ও সবজির বীজ প্রদান।

স্থানীয় সুধী সমাজের মতে, ব্র্যাকের এই ধারাবাহিক ও সময়োপযোগী পদক্ষেপে দেবহাটা ও কালীগঞ্জ এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park