
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালীতে ছোট ভাই বড় ভাইকে হত্যায় প্রধান আসামির গ্রেফতারের প্রতিবাদে স্হানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল চট্টগ্রাম বোয়ালখালীতে গত ২৮ জুলাই শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘুষখীল গ্রামের আসু তালুকদার বাড়িতে এই হত্যাকান্ড ঘটে।দীর্ঘদিন যাবত জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাই জামাল উদ্দিন সুমন নিজ বড় ভাই নেজাম উদ্দিনকে কোদালের আঘাতে হত্যা করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হালিমা বেগম, খুনি জামাল উদ্দিনের স্ত্রী সানজিদাকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি পলাতক রয়েছে। যার কারণে স্হানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শাকপুরা ইউনিয়নের সকল পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। শত শত মানুষের অংশ গ্রহণে চৌমুহনী বাজারে লোকে লোকারণ্যে পরিণত হয়। এবং তাদের বক্তব্যে বলেন,প্রধান আসামিসহ আরও অন্যান্য দোষীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান। তারা ক্ষুব প্রকাশ করতে গিয়ে বলেন,হত্যাকারীকে গ্রেফতার না করে কোনো অযুহাত দেখিয়ে শাস্তির ব্যবস্হা না করা হলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে প্রস্তুত আছি।