
বেবি চক্রবর্ত্তী:– পূজনীয় স্বামী অন্তর্লোকানন্দ মহারাজ কয়েক দিন পূর্বে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসস্থানে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পরেন। তাঁকে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করা হলে ডাক্তাররা পরীক্ষার পর দেখেন মহারাজের ব্লাড ক্যান্সার হয়েছে। সাথে সাথে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ ১৬ সেপ্টেম্বর দুপুরে রামকৃষ্ণলোকে চলে গেলেন। তিনি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে আসার পূর্বে রহড়া রামকৃষ্ণ মিশনে সেবারত ছিলেন। তিনি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন এবং সেখানেই সংঘে যোগ দেন। তিনি ছিলেন সহজসরল ও অমায়িক স্বভাবের ভালো সাধু। সবসময়ের ন্যায় শরীর ত্যাগের পূর্ব দিনও তিনি ছিলেন হাসিখুশি।