
আরিফুল ইসলাম পাঠান
আল ইনসাফ ফাউন্ডেশনের আয়োজনে গোমতা ইসহাক উচ্চ বিদ্যালয়ে ইসলামিক বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দড়ানী পাড়া জামিয়া ইসলামীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা *মাওলানা মুফতি আব্দুল মুমিন সাহেব*। বিশেষ অতিথি হিসেবে ছিলেন *মাওলানা আলাউদ্দিন আল হাবীব* এবং *মাওলানা আনিছুর রহমান হাসান*। এছাড়াও এলাকার আরও অনেক ওলামায়ে কেরাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা ছাত্রদের নৈতিকতা, চরিত্র গঠন ও ইসলামিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। আল ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতেই এই বই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয় এবং ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।