1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাল্যে গ্রামে জলাবদ্ধতা নিরসনে মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাল্যে গ্রামে জলাবদ্ধতা নিরসনে মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

টানা বৃষ্টিতে সৃষ্ট চরম জলাবদ্ধতা থেকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাল্যে ও বেড়াডাঙ্গা গ্রামের ৩০০ একর জমির পানি নিষ্কাশনের জন্য (বেতনা নদীর ঘোলের কান্দা) এবং জনজীবনে স্বস্তি ফেরাতে মাঠে নেমেছেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। আজ বুধবার (২৯ জুলাই, ২০২৬) তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সাথে নিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেন।কয়েক দিনের অবিরাম বর্ষণে ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে এলাকার বিভিন্ন সড়ক, বাড়িঘর এবং ফসলি জমি তলিয়ে গিয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে জলাবদ্ধতা দূর করতে সময়োপযোগী উদ্যোগ নেন অধ্যাপক আব্দুল ওয়ারেছ। বুধবার দুপুরে তিনি সরাসরি শাল্যে এলাকায় গিয়ে জলাবদ্ধ স্পটগুলো পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে নিয়ে পানি নিষ্কাশনের জন্য (ঘোলেরকান্দা) পাইপ বসানো সহ সমস্থ ব্যবস্থা গ্রহণ করেন। চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশ নেওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র কাজের সার্বিক তত্ত্বাবধানকারী ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মো: নুরুল হুদা।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ কোদাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই পানি নিষ্কাশন কাজে হাত মেলান।উক্ত কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাও: শাহিনুর রহমান, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ডবলু, মাষ্টার ফিরোজ হোসেন, শেখ আব্দুল ওহাব, বেলাল হোসেন রিপন, সাংবাদিক মো:জামাল উদ্দিন খান, মো: আইয়ুব আলি,জিয়াউর রহমান, আব্দুর রকিব,আব্দুল বারী,আশুতোষ মহালদার, নিতাই, প্রসেনজিৎ, সাকিব, তৌহিদুজ্জামান, সহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।অধ্যাপক আব্দুল ওয়ারেছের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শাল্যে, রিশি পাড়া ও বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনকে সামনে রেখে শুধু নয়, বরং এই ধরনের জনকল্যাণমুখী ও সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমস্যা কাটিয়ে শাল্যে এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরে আসবে বলে সকলে আশাবাদী ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park