1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে চারঘাট পৌরসভার মিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি মাহাবুবুর রহমান এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার এসআই (নিঃ) মো. আব্দুল মতিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে জনৈক মো. কামাল চৌধুরীর বাড়ির সামনে চারঘাট-আড়ানী রাস্তা থেকে রুবেল মহলদার (৩২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল মহলদার চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের আকবর হোসেন মহলদারের ছেলে বলে পুলিশ জানায়।

পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

চারঘাট মডেল থানা (ওসি) মাহাবুবুর রহমান জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park