1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম পটিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চট্টগ্রাম পটিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

এম,মছিবুর রহমান বাবুল, 
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 

চট্টগ্রাম পটিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। 
গতকাল চট্টগ্রাম পটিয়া উপজেলার কেলিশহরে দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ(ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন-পটিয়া উপজেলার কেলিশহর  ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন(৫৪) পিতা-মৃত মোঃ দুলা মিয়া, মো: মহসিন(৩০) পিতা-মোঃ নুরে আলম প্রকাশ পুচুম,
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামেের অতিরিক্ত পুলিশ সুপার(গণমাধ্যম)মো.রাসেল। তিনি জানান, জেলা ডিবির একটি দল প্রথমে কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘর তল্লাশি করে ছয়টি কিরিচ, পাঁচটা রামদা,একটি দামা দা,একটি লোহা কাটার, এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

এরপর একই এলাকার ছাতি ভাঙ্গা আফছারের গাছ বাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্ধুক,ও দুটি দেশীয় এলজি উদ্ধার করতে সক্ষম হয়। 
গ্রেফতারকৃতদের কাজ থেকে প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসমূহ বিভিন্ন সন্ত্রাসী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

এই অভিযান আগামীতে আরও অব্যহত থাকবে আশা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park