1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বালাইনাশক ব্যবহারে সচেতন হোন, নিরাপদ কৃষিই আমাদের অঙ্গীকার — ইনতেফার উদ্যোগে কৃষকদের মাঝে সেফটি সামগ্রী বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বালাইনাশক ব্যবহারে সচেতন হোন, নিরাপদ কৃষিই আমাদের অঙ্গীকার — ইনতেফার উদ্যোগে কৃষকদের মাঝে সেফটি সামগ্রী বিতরণ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

“বালাইনাশক ব্যবহারে সচেতন হোন, নিরাপদ থাকুন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সুরক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ করেছে কৃষি উপকরণ সরবরাহকারি প্রতিষ্ঠান ইনতেফা কোম্পানি।

কৃষকদের নিরাপদে বালাইনাশক ব্যবহার নিশ্চিত করতে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে উপজেলার ৩০ জন কৃষকের মাঝে একটি করে স্প্রে মেশিন, হাতের গ্লাভস, সুরক্ষা চশমা, ক্যাপ, গেঞ্জি এবং সেফটি এপ্রোন (ফ্রক) বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) কমল কৃষ্ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, ইনতেফা কোম্পানির রংপুর বিভাগীয় ম্যানেজার মোঃ আবু তাহের মামুন, দিনাজপুর ডেপুটি এরিয়া ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম এবং বিরামপুরের সিনিয়র টেরিটরি অফিসার মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে বালাইনাশকের ব্যবহার অনেক সময় অপরিহার্য হলেও অসচেতনভাবে ব্যবহার করলে তা কৃষক, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই বালাইনাশক প্রয়োগের সময় অবশ্যই নির্ধারিত মাত্রা অনুসরণ, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় কৃষকদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য বালাইনাশক ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি কৃষকদের সচেতনতার সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং বালাইনাশক প্রয়োগের সময় সুরক্ষা সরঞ্জাম পরিধান করার আহ্বান জানান।

ইনতেফা কোম্পানির কর্মকর্তারা জানান, কৃষকদের কল্যাণে নিরাপদ ও সচেতন কৃষি চর্চা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park