
তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন সানকিপাড়া বাজারে ট্রেড লাইসেন্স ও খাজনা আদায় সংক্রান্ত তথ্য যাচাই কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
এ কার্যক্রমের মাধ্যমে বাজারে পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের বৈধতা, খাজনা পরিশোধের অবস্থা এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখতে এবং সিটি কর্পোরেশনের বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হচ্ছে।
নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
২২ জুলাই, বুধবার, ২০২৬।