1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাবার খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়কে ছোট ছেলের অবস্থান; অবরোধে উত্তাল দুর্গাপুর - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বাবার খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়কে ছোট ছেলের অবস্থান; অবরোধে উত্তাল দুর্গাপুর

মোঃ ইব্রাহিম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মোঃ ইব্রাহিম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে ইজিবাইকচালক মো. নবীরুল ইসলাম (৪০) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) দুর্গাপুর বড় বটগাছ সংলগ্ন দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গ্রামের নারী-পুরুষ, যুবক, প্রবীণ, মা-বোন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল নিহত নবীরুল ইসলামের ছোট ছেলের উপস্থিতি। বাবার খুনিদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবিতে সে মহাসড়কে অবস্থান নেয়। তার কান্না ও বিচার চাওয়ার আকুতি উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে।

বিক্ষোভকারীরা বলেন, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংসভাবে নবীরুল ইসলামকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি আইনগত প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষীপুর এলাকার অরক্ষিত রেলগেট সংলগ্ন সড়কে যাত্রীবেশী দুর্বৃত্তরা ইজিবাইকচালক নবীরুল ইসলামের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে অটো থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় নবীরুল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। পরবর্তীতে যৌথ অভিযানে ছিনতাইকৃত ইজিবাইকসহ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তের অগ্রগতির ধারাবাহিকতায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park