1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অধ্যক্ষ সেলীম রেজার সাময়িক বরখাস্তের প্রতিবাদে রাজাবাড়ী হাটে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

অধ্যক্ষ সেলীম রেজার সাময়িক বরখাস্তের প্রতিবাদে রাজাবাড়ী হাটে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ‎

‎মোঃ মহাজামিল,রাজশাহী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

‎মোঃ মহাজামিল,রাজশাহী
‎
‎রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সেলীম রেজাকে দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার অপসারণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজাবাড়ী হাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে তারা অধ্যক্ষের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
‎
‎বক্তারা বলেন, “অধ্যক্ষ মো. সেলীম রেজাকে যথাযথ তদন্ত ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া অনুসরণ না করে দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত রাখা হয়েছে। এতে শুধু একজন ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং কলেজের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশও নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে।”
‎
‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পক্ষের বক্তব্যে বলা হয়, “আমরা মনে করি, অধ্যক্ষ সেলীম রেজার সঙ্গে অন্যায় করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে সাময়িক বরখাস্ত রেখে মানসিক, সামাজিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমরা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাই। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে তা আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হোক। আর অভিযোগ প্রমাণিত না হলে দ্রুত তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে।”
‎তারা আরও বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে অস্থিতিশীল করা উচিত নয়। শিক্ষার স্বার্থে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
‎
‎মানববন্ধন শেষে আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অধ্যক্ষের সাময়িক বরখাস্তের আদেশ পুনর্বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park