1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

খুকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ বিকাল ৩টায় জার্সি উন্মোচনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এগ্রিকালচার ও ফিসারিজ অনুষদ।

খেলা শুরুর আগে বিশ্ববিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. নাজমুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডা. নাজমুল আহসান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও শারীরিক কসরতের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বসুলভ গুণাবলী ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমকেও আমরা সমান প্রাধান্য দিচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডা. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী হল প্রভোস্ট হাফিজুর রহমান এবং জহুরুল স্যার। বক্তারা খেলায় হার-জিতের চেয়ে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেফারির বাঁশিতে শুরু হয় এগ্রিকালচার বনাম ফিসারিস অনুষদের মধ্যকার মাঠের লড়াই। দুই দলের খেলোয়াড়দের টানটান উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠের চারপাশ জুড়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park